| ১১ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

চার টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহের মাইলফলকে বিএসসিপিএলসি

আন্তর্জাতিক ব্যান্ডউইডথ (রিয়েল টাইম ইন্টারনেট ট্রাফিক) পরিবহনে ৪.০০ টেরাবাইট/সেকেন্ডের মাইলফলক অতিক্রম করলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। জুলাইয়ে দেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট সেবায় ২০০ জিবি ব্যান্ডউইথ (স্টারলিংক) সরবরাহের পর ১ আগস্ট নতুন এ মাইলফলক অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানটি।

বিস্তারিত...

বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে

বিতর্কিত বক্তব্যের জন্য সর্বদা শিরোনামে থাকতে ভালোবাসেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। শিরোনামে উঠে আসতেই এবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির সিনিয়র এই নেতা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর পডকাস্টে তিনি বলেছেন, ‘ইন্দিরা গান্ধী বাংলাদেশ তৈরি করে ভুল করেছিলেন।’

বিস্তারিত...

জুলাইয়ের বছরপূর্তিতে গণমানুষের পর্যবেক্ষণ; কতটা বদলেছে বাংলাদেশ?

তারুণ্যের রক্তস্নাত জুলাই। আন্দোলনের আহতরা বলছেন, ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন শুরু হলেও মুক্তিকামী মানুষ একে সামগ্রিক রূপ দিয়েছিল নিজেদের প্রয়োজনেই। জুলাইয়ের বর্ষপূর্তিতে গণমানুষের পর্যবেক্ষণ, তারা যতটা চেয়েছিলেন, ততটা হয়নি। বিশ্লেষকরা বলছেন, গণমানুষের রক্তের দামে রচিত জুলাই ব্যর্থ হলে আবারও স্বৈরাচার নেমে আসতে পারে এই ভূখণ্ডে।

বিস্তারিত...

হাসিনার পালানোর দৃশ্য ও যেসব স্মৃতির সাক্ষী হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’

জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষ পর্যায়। এখন চলছে জাদুঘরের জন্য স্মারক সংগ্রহের কাজ। আগামী ৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাদুঘরটি উদ্বোধনের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বিস্তারিত...

তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ দিয়ে সারজিসের পোস্ট

লালমনিরহাট জেলা থেকে পাথর ও বালি নিয়ে দেশের বিভিন্নপ্রান্তে যাওয়া গাড়ি থেকে বিএনপির নাম ভাঙিয়ে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

বিস্তারিত...

সার্কের বিকল্প জোট গড়তে কাজ করছে পাকিস্তান-চীন, রয়েছে বাংলাদেশও

নতুন আঞ্চলিক জোট গঠনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ও চীন। এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে বাংলাদেশও। ধারণা করা হচ্ছে সম্ভাব্য এই জোট দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন

বিস্তারিত...

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন গ্রহণযোগ্য নয়

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচী গ্রহণযোগ্য হতে পারে না বলে দাবি করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। তারা বলছেন, একমাত্র যুদ্ধ পরিস্থিতি ছাড়া পৃথিবীর কোথাও এ ধরনের প্রতিষ্ঠান বন্ধ হওয়ার নজির নেই। এনবিআরের কর্মকর্তারা হুট করে বলে দিলেন বন্ধ করে দিলাম এটি হতে পারে না। এটা গ্রহণযোগ্য নয়। যারা এনবিআরের কর্মকর্তা, তারা ট্রেড ইউনিয়নের নেতা না। তারা ট্রেড ইউনিয়নের মতো কর্মসূচি দিয়ে কর্মবিরতি পালন করতে পারে না।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন আজ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা দুলা মিঞা সওদাগর ও মাতার নাম সুফিয়া খাতুন। তার সহধর্মিণী অধ্যাপক দিনা আফরোজ। ড. ইউনূসের দুই মেয়ে রয়েছেন।

বিস্তারিত...

থার্ড টার্মিনাল বুঝে নিচ্ছে জাপান, ডিসেম্বরে চালুর রূপরেখা

জট খুলছে থার্ড টার্মিনালের, জুলাইয়ে বুঝে নিয়ে ডিসেম্বরে চালুর রূপরেখা তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হচ্ছে জাপানকে। আর দু’বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিস্তারিত...

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যেসব কর্মসূচি নিল সরকার

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার। আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজন করা হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

কালো টাকা সাদা করার বিধান থাকছে না : অর্থ উপদেষ্টা

এবার কালো টাকা সাদা করার বিধান থাকছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার (২২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ঋণের টাকা যথাযথ ব্যবহার করা হবে আর ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চাই না—এ কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এবার কালো টাকা সাদা করার বিধান থাকছে না।

বিস্তারিত...

সংস্কার নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন মত, ঐকমত্য কীভাবে হবে?

নির্বাচন কবে হবে, তা নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে একধরনের দ্বন্দ্ব-অবিশ্বাস বাড়ছিলো, লন্ডন বৈঠকের পর আপাতত তার অবসান হয়েছে বলেই মনে হচ্ছে। কিন্তু এরপরও নির্বাচনের আগে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জ আছে রাজনীতিতে। বিশেষ করে সংস্কারের বিভিন্ন ইস্যু, সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া এবং সরকারের নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা জানাচ্ছে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল। এসব ইস্যুতে বিএনপির সঙ্গেও মতপার্থক্য তীব্র হয়েছে।

বিস্তারিত...

স্বৈরাচারের ১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার

ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর প্রভাবশালীদের অনেকেই দেশ ছেড়েছেন। তাঁরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাইসহ অনেক দেশে বাড়ি-গাড়ি ও সম্পদ কিনেছেন। সাবেক এমপি-মন্ত্রী, নেতাদের অনেকে দেশের অবৈধ সম্পদ বিক্রি করে তা হুন্ডিতে বিদেশে নিয়ে যাচ্ছেন। বিদেশি বাংলাদেশি মিশন থেকে সম্পদ বিক্রির জন্য অনেকের ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়ার হিড়িক পড়েছে।

বিস্তারিত...

নোবেল বিজয়ী থেকে সফল রাষ্ট্রনায়ক

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের খ্যাতি বিশ্বজোড়া। তিনি-ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। বিদগ্ধ পণ্ডিত। তার উদ্দীপনামূলক বক্তব্য শোনার জন্য বিদেশিরা ঘণ্টায় প্রায় লাখ ডলার খরচ করতেও দ্বিধা করেন না। পৃথিবীর বহু দেশ তার সামাজিক বিজনেসকে গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছে। তার সামাজিক ব্যবসার ধারণা বিশ্ব অর্থনীতিতে সাড়া ফেলেছে। এজন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ‘থ্রি জিরো’স থিউরির জন্য তিনি আবার নোবেল পেতে পারেন এই আলোচনাও আছে।

বিস্তারিত...

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ
৫৪ মন্ত্রণালয়ে সরকারের ১০৬১ পদক্ষেপ; ৮ গুরুত্বপূর্ণ খাতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে দেশের ৫৪টি মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে ১ হাজার ৬১টি সংস্কার ও উন্নয়নমুখী পদক্ষেপ। এ ছাড়াও ৮টি গুরুত্বপূর্ণ খাতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ